IQNA

ক্যাথলিক খ্রিষ্টান ধর্মগুরু পোপ ষোড়শ বেনেডিক্টের আসন্ন জর্দান সফর

9:59 - February 19, 2009
সংবাদ: 1745908
জর্দানের মুসলিম নেতৃবৃন্দের সাথে সাক্ষাতের উদ্দেশ্যে আগামী মাসে ক্যাথলিক খ্রিষ্টান ধর্মগুরু পোপ ষোড়শ বেনেডিক্ট জর্দান সফর করবেন
ফরাসী বার্তাসংস্থা এ এফ পির বরাত দিয়ে ইরানের কুরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, ক্যাথলিক খ্রিষ্টান ধর্মগুরু পোপ ষোড়শ বেনেডিক্ট ধর্মগুলোর মধ্যে সংলাপের বিষয় নিয়ে জর্দানের মুসলিম নেতৃবৃন্দের সাথে আলোচনার উদ্দেশ্যে আগামী মাসে আম্মন সফর করবেন । মি: বেনেডিক্টের এই সফরে জর্দানের রাজধানী আম্মানের ‘‘শাহ হোসাইন’’ মসজিদে জর্দানের মুসলিম নেতৃবৃন্দের সাথে বৈঠক অনুষ্ঠিত হবে । বৈঠকে বিশ্বব্যাপী বিশেষকরে মধ্যপ্রাচ্যের শান্তি ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় ধর্মের ভূমিকা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। ক্যাথলিক খ্রিষ্টান ধর্মগুরু পোপ ষোড়শ বেনেডিক্ট ২০০৬ সালে এক ভাষণে ইসলাম ধর্মকে সহিংস ধর্ম হিসেবে আখ্যায়িত করলেও পরবর্তীতে বিশ্বের মুসলিম সংগঠনগুলোর সাথে ভেটিক্যানের সুসম্পর্ক প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি বার বার চেষ্টা চালিয়ে যাচ্ছেন । উল্লেখ্য,৬০ লক্ষ্ জনসংখ্যা অধ্যষিত দেশ জার্দানে অন্তত: ২ লাখ খ্রিষ্টান রয়েছে এবং এদের বেশিরভাগই ক্যাথোলিক খ্রিষ্টান। # 366010
captcha