সংবাদ মাধ্যম `আল মুসলেম' এর বরাত দিয়ে ইরানের কুরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, বিশ্ব মুসলিম যুব সমিতির উদ্যোগে মঙ্গলবার মিশরের ফয়েদ শহরে ‘‘ ইসলামী সংহতি ’’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ।সম্মেলনে ইসলামী দেশগুলোর উন্নয়নে নারীর ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। এছাড়া এই সম্মেলনে সমাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও অর্থনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী সফল মুসলিম নারীদের পরিচিতি তুলে ধরতে মুসলিম নারীদের আন্তর্জাতিক বৈঠকের আয়োজনের উপর গুরুত্বারোপ করা হয়। # 365576