IQNA

মালয়েশিয়ায় হালাল শিল্প সম্পর্কিত আন্তর্জাতিক বৈঠক

13:45 - February 19, 2009
সংবাদ: 1746027
মালয়েশিয়ার রাজধানী কূয়ালালামপুরে আগামী ১৭ ও ১৮ ই এপ্রিল ‘‘ বিশ্ব হালাল শিল্পের একতা’’ শীর্ষক চতুর্থ আন্তর্জাতিক বেঠক অনুষ্ঠিত হবে
‘‘World Halal Forum’’ এর বরাত দিয়ে ইরানের কুরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, অষ্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ব্রাজিল, উরুগুয়ে ও রাশিয়াসহ দক্ষিণ-পূর্ব এশিয়া ও মধ্যপ্রাচ্যের দেশগুলোর উপস্থিতির মধ্যদিয়ে আগামী ১৭ ও ১৮ ই এপ্রিল মালয়েশিয়ার রাজধানী কূয়ালালামপুরে ‘‘ বিশ্ব হালাল শিল্পের একতা’’ শীর্ষক আন্তর্জাতিক বেঠক অনুষ্ঠিত হবে । বৈঠকে হালাল পণ্যের উৎপাদন, সরবরাহ ও সংরক্ষণ, হালাল ব্যবসা প্রতিষ্ঠান, শিল্প কারখানা ও ব্যাংকিং ব্যবস্থায় পূজিবিনিয়োগসহ এসংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও পর্যালোচনা করা হবে। গতবছরের এপ্রিল মাসে বিশ্বের বিভিন্ন দেশের ১২০০ জনেরও বেশি প্রতিনিধির উপস্থিতিতে মালয়েশিয়ার রাজধানী কূয়ালালামপুরে বিশ্ব হালাল শিল্প সংক্রান্ত তৃতীয় আন্তর্জাতিক বেঠক অনুষ্ঠিত হয় ।# 366108
captcha