কাতারের দৈনিক ‘আল শার্গের’ বরাত দিয়ে ইরানের কুরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, কাতারের দাফনে শহরের ‘ওরাভী বিনতে আব্দুল মোতালেব’ কুরআন শিক্ষা কেন্দ্রে আগামীকাল থেকে দেশের ১৬তম কুরআনের হেফজ প্রতিযোগিতা শুরু হবে।৭ টি গ্রুপে এই কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে এবং এতে সারা দেশ থেকে ১৬০০ জনেরও বেশি প্রতিযোগির অংশগ্রহণ করার কথা রয়েছে। এই প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারীকে ৬০ হাজার কাতারী রিয়াল, দ্বিতীয় স্থান অধিকারীকে ৪৮ হাজার রিয়াল এবং তৃতীয় স্থান অধিকারীকে ৩৬ হাজার রিয়াল পুরস্কার দেয়া হবে ।# 367626