IQNA

পশ্চিমতীরে ইসরাইলের উপশহর নির্মানের ব্যাপারে ইউরোপীয় ইউনিয়নের নিন্দা

13:04 - February 22, 2009
সংবাদ: 1747201
ইউরোপীয় ইউনিয়ন শুক্রবার এক বিবৃতিতে ফিলিস্তিনের পশ্চিমতীরে ইসরাইলের উপশহর নির্মাণ কর্মসূচির নিন্দা জানিয়েছে
কূয়েতের বার্তাসংস্থার বরাত দিয়ে ইরানের কুরআন বিষয়ক সংবাদ সংস্থা ইকনা জানিয়েছে, ইউরোপীয় ইউনিয়ন শুক্রবার এক বিবৃতিতে ফিলিস্তিনের পশ্চিমতীরে ইহুদি উপশহর নির্মানের ব্যাপারে হুশিয়ারী উচ্চারণ করে বিষয়টি পুনর্বিবেচনা করার জন্য ইসরাইলের প্রতি আহবান জানিয়েছে ।ইউরোপীয় ইউনিয়নের এই বিবৃতিতে পশ্চিমতীরে ইসরাইলের উপশহর নির্মানের এই পদক্ষেপকে আগ্রাসী পদক্ষেপ হিসেবে উল্লেখ করে একে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে বর্ণনা করা হয়েছে । বিবৃতিতে বলা হয়েছে ,ফিলিস্তিনে ইসরাইলের এই অবৈধ নির্মান প্রকল্প ফিলিস্তিনসহ মধ্যপ্রাচ্যের শান্তি প্রক্রিয়াকে কেবল ব্যহত করবে তাই নয় বরং এরফলে মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার ব্যাপারে আন্তর্জাতিক সমাজের সকল প্রচেষ্টাই ভেস্তে যাবে। বিবৃতিতে আরো বলা হয়েছে ফিলিস্তিনে যতদিন পর্যন্ত ইসরাইলী আগ্রাসন বন্ধ না হবে ততদিন মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টা কোন সুফল বয়ে আনবে না। উল্লেখ্য ইহুদিবাদী ইসরাইল গতবছর অধিকৃত ফিলিস্তিনে তাদের অবৈধ উপশহর নির্মাণ প্রকল্পের আওতায় ১২০০ রও বেশি আবাসিক ইউনিট তৈরি করেছে । # 367221
captcha