IQNA

হযরত ইসা (আ:) প্রতি ইসরাইলের অবমাননাকর পদক্ষেপের বিরুদ্ধে ভেটিকানের প্রতিবাদ

9:14 - February 23, 2009
সংবাদ: 1747566
ইসরাইলী টিভি চ্যানেল হযরত ইসা (আ:) ও তার মা হযরত মরিয়ম ( সা:) এর প্রতি অবমাননাকর অনুষ্ঠান প্রচার করায় ভেটিকানের খ্রিষ্টান চিন্তাবিদরা এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছে ।
সংবাদ মাধ্যম ‘‘ আল জাজিরা নেট ’’এর বরাত দিয়ে ইরানের কুরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, ভেটিকানের সাংবাদিক ফোরাম এক বিবৃতিতে বলেছে, ইসরাইলের ১০ নম্বর টিভি চ্যানেল হযরত ইসা (আ:) ও তাঁর মা হযরত মরিয়ম ( সা:) এর প্রতি অবমাননাকর অনুষ্ঠান প্রচার করায় দেশটির ক্যাথোলিক খ্রিষ্টান চিন্তাবিদরা এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছে । উল্লেখ্য ইসরাইলের ১০ নম্বর টিভি চ্যানেলের দুই জন উপস্থাপক হযরত মারিয়াম (সা:) এর প্রতি অবমাননাকর মন্তব্য করে বলেন, হযরত মারিয়াম (সা:) পবিত্র ছিলেন না এবং যারা হযরত মারিয়াম (সা:) কে পবিত্র বলে দাবী করে থাকে তারা মিথ্যাবাদী ও গোমরাহ। ইসরাইলের ১০ নম্বর টিভি চ্যানেলেরে ঐ দুই উপস্থাপকের এ ধরনের মন্তব্যের বিরুদ্ধে বিশ্বব্যাপী ক্ষোভ ও প্রতিবাদের ঝড় ওঠেছে ।বিশেষকরে ভেটিকানের ক্যাথোলিক খ্রিষ্টান চিন্তাবিদরা এ ধরনের ধর্ম বিরোধী তৎপরতার জন্য ইসরাইলকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়ার আহবান জানিয়েছে # 367331
captcha