‘EL MOUDJAHID’ এর বরাত দিয়ে ইরানের কুরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, আলজেরিয়ার বাণিজ্যিক দপ্তরের উদ্যোগে দেশটির ইসলামী-সাংস্কৃতিক কেন্দ্রে গতকাল ‘‘ ইসলামী শরীয়ত, মানবাধিকার ও আন্তর্জাতিক আইন’’ শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে । সম্মেলনে আন্তর্জাতিক আইন ও মানবাধিকার বিষয়ক বিশেষজ্ঞরা ইসলামী শরীয়ত, মানবাধিকার ও আন্তর্জাতিক আইন সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও পর্যালোচনা করেন । আলজেরিয়ার ওয়াকফ ও ধর্ম বিষয়ক মন্ত্রী বুআব্দুল্লাহ গোলাম উল্লাহর উপস্থিতিতে এই সম্মেলন অনুষ্ঠিত হয় ।# 367829