IQNA

বাহরাইনে ইসলামী পূঁজি বিনিয়োগ তহবিলগুলোর আন্তর্জাতিক সম্মেলন

11:55 - February 23, 2009
সংবাদ: 1747767
বাহরাইনের ইসলামী পূঁজি বিনিয়োগ সমিতির উদ্যোগে আগামী ২৫ মে ইসলামী পূঁজি বিনিয়োগ তহবিলগুলোর ৫ম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে ।
বাহরাইনের বার্তাসংস্থা BNA এর বরাত দিয়ে ইরানের কুরআন বিষয়ক সংবাদ সংস্থা ইকনা জানিয়েছে, বাহরাইনের কেন্দ্রীয় ব্যাংকের সহায়তায় ও দেশটির ইসলামী পূঁজি বিনিয়োগ সমিতির উদ্যোগে আগামী ২৫ মে ইসলামী পূঁজি বিনিয়োগ তহবিলগুলোর ৫ম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে ।সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের বিশিষ্ট ব্যাংকার ও মধ্যপ্রাচ্যের ব্যাংক ব্যবস্থাপনা বিষয়ক বিশেষজ্ঞরা উপস্থিত থাকবেন ।সম্মেলনে ইসলামী আইনের সাথে সঙ্গতি রেখে পূঁজিবিনিয়োগ তহবিলগুলোতে পরিবর্তন আনার উপায় নিয়ে আলোচনা ও মতবিনিময় করা হবে । এছাড়া এই সম্মেলনে বিশ্ববাজারের পরিবর্তনের সাথে তাল মিলিয়ে ইসলামী পূঁজিবিনিয়োগ তহবিলগুলোর ব্যবস্থাপনা পদ্ধতিকেও আরো অধুনিকায়ন করার বিষয় নিয়ে পর্যালোচনা করা হবে বলে জানানো হয়েছে ।# 367665
captcha