বাংলাদেশের দৈনিক ইনকিলাব জানিয়েছে, পবিত্র ঈদে মিলাদুন্নবী ( সাঃ) ১৪৩০ হিজরী উদযাপন উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ আয়োজিত পক্ষকালব্যাপী অনুষ্ঠানমালার অংশ হিসাবে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ।প্রতিযোগিতার বিষয়বস্তুর মধ্যে রয়েছে, ‘নৈতিক চরিত্র গঠনে হযরত মুহাম্মদ ( সাঃ )’ ও ‘সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠায় মহানবী ( সাঃ ) ’ শীর্ষক রচনা, ক্বিরাআত, আযান, কুরআন হাদিসের আলোকে গল্প বলা, উপস্থিত বক্তৃতা, হামদ ও নাত এবং কবিতা আবৃত্তি । প্রতিযোগিতায় বিজয়ী ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীকে পুরস্কার প্রদান করা হবে ।প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশনের শেষ তারিখ আগামী ৫ মার্চ ২০০৯ ।#