বার্তাসংস্থা ‘spa’ এর বরাত দিয়ে ইরানের কুরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, বায়তুলমোকাদ্দাসের ইসলামী পরিষদের প্রধান ও মসজিদুল আকসার খতিব ইউসুফ জুমআ সালমে গত সোমবার এক বিবৃতিতে, ইসরাইলের আগ্রাসনের হাত থেকে মুসলমানদের প্রথম কেবলা মসজিদুল আকসাকে রক্ষা করতে দ্রুত ও কার্যকরী পদক্ষেপ গ্রহণ করার জন্য ইসলামী সম্মেলন সংস্থা বা ও আই সি, আল কুদস কমিটি, বিশ্ব ইসলামী পরিষদ ও আরব লীগের প্রতি আহবান জানিয়েছেন । তিনি বায়তুল মোকাদ্দাস শহরের অদূরে ‘আল বুস্তান’ এলাকার ৮৮ টি বাড়ি ধ্বংস করে সেখানে পার্ক তৈরি করার ইসরাইলী পদক্ষেপের নিন্দা জানিয়ে বলেন, পার্ক তৈরির নামে বুস্তান এলাকা থেকে প্রায় ১৫০০ ফিলিস্তিনীকে বিতাড়িত করার মূল লক্ষ্যই হলো সেখানে ইহুদিদের জন্য উপশহর নির্মান করা ।তিনি ইসরাইলের এই আগ্রাসী পদক্ষেপের ব্যাপারে হুশিয়ারী উচ্চারণ করে বলেন, ইহুদিবাদীদের এ ধরনের আগ্রাসী তৎপরতা অব্যাহত থাকলে তাদেরকে এজন্য চরম পরিণতি ভোগ করতে হবে । কারণ মুসজিদুল আকসার ধ্বংস প্রক্রিয়া বিশ্বের সকল মুসলমানের ধর্মীয় মূল্যবোধের প্রতি অবমাননার শামিল। # 368447