সৌদিআরবের দৈনিক ‘আল ইয়ওমুল ইলেক্ট্রনিক’ এর বরাত দিয়ে ইরানের কুরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, সৌদিআরবের শারগিয়ে অঞ্চলের আমির ‘মোহাম্মদ বিন ফাহাদ বিন আব্দুল আযিয’ এর তত্ত্বাবধানে আল খাবার শহরের মেরিডিয়ান হোটেলে মঙ্গলবার থেকে ‘ নিরাপত্তা প্রতিষ্ঠায় জনকল্যাণ সমিতির ভূমিক ’ শীর্ষক পবিত্র কুরআন সংরক্ষণ সমিতির চতুর্থ বৈঠক শুরু হয়েছে। শারগিয়ে শহরের পবিত্র কুরআন সংরক্ষণ সমিতির সভাপতি ‘আব্দুর রহমান মোহাম্মদ বিন আল রাকিব’ বলেন, বিপথগামিতা ও উগ্রপন্থা মোকাবেলায় এবং সামাজিক ও মানসিক নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে কুরআন সংরক্ষণ সমিতির ভূমিকা নিয়ে আলোচনা করাই এই বৈঠকের মুল উদ্দেশ্য ।# 368903