কাতারের দৈনিক ‘আল রয়ের’ বরাত দিয়ে ইরানের কুরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, বিশ্বের বিভিন্ন দেশের বিশিষ্ট কুরআন বিশেষজ্ঞদের উপস্থিতিতে কাতারের ‘আল শার্গ’ হোটেলে আজ থেকে তিনদিন ব্যাপী ‘‘কুরআনের বাগান’’ শীর্ষক প্রথম আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে ।সম্মেলনে কাতারের উচ্চ শিক্ষা বিষয়ক মন্ত্রী এবং পারস্যউপসাগরীয় সহযোগিতা পরিষদের সদস্যদেশগুলোসহ মালয়েশিয়া, পাকিস্তান, তুরস্ক, মিশর, ফিলিস্তিন, মরক্কো, আমেরিকা, জর্দান, ইন্দোনেশিয়া ও জার্মানীর বিশিষ্ট কুরআন বিশেষজ্ঞরা অংশগ্রহণ করেন ।সম্মেলনে ইলামের দৃষ্টিতে পরিবেশ ও এর সংরক্ষণ এবং পবিত্র কুরআন, হাদিস ও আধুনিক বিজ্ঞানে উদ্ভিদ জগৎ এবং ইসলামী শিল্প ও স্থাপত্য ও অবকাঠামোগত উন্নয়ন সম্পর্কিত বিষয়ে আলোচনা ও পর্যালোচনা করা হবে। #370111