কাতারের দৈনিক আল শার্গের বরাত দিয়ে ইরানের কুরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, কাতারের বিভিন্ন সরকারী ও বেসরকারী স্কুলের ১৬৩১৭ জন ছাত্রছাত্রীর অংশগ্রহণের মধ্য দিয়ে আজ থেকে পবিত্র কুরআন প্রতিযোগিতা শুরু হয়েছে ।কাতারের স্কুল ছাত্রদের এই কুরআন প্রতিযোগিতা বিষয়ক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে দুটি গ্রুপে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ।প্রথম গ্রুপে দেশের শীর্ষ পর্যায়ের স্কুলছাত্ররা অংশ গ্রহণ করবে আর দ্বিতীয়গ্রুপে সারাদেশের বিভিন্ন স্কুলছাত্রদের মধ্যে যারা ৭ থেকে ৩০ পারা পবিত্র কুরআনের হাফেজ তাদের মধ্যে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে । প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে ।# 370119