সংবাদ মাধ্যম Islam Online এর বরাত দিয়ে ইরানের কুরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জ্যাভিয়ার সোলানা যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনের গাজা উপত্যকা পরিদর্শনে এসে গাজার পুনর্গঠনকাজে সহযোগিতার ব্যাপারে ইউরোপীয় ইউনিয়নের প্রস্তুতির কথা ঘোষণা করেছেন। মি: সোলানা গত বৃহস্পতিবার ফিলিস্তিনী দলগুলো বিশেষকরে হামাস ও ফাতাহর সাথে আলোচনার মাধ্যমে তাদেরকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যেই ফিলিস্তিন সফরে আসেন। জ্যাভিয়ার সোলানা গুরুত্বারোপ করে বলেন, আমরা ফিলিস্তিনী দলগুলোর সাথে ইউরোপীয় ইউনিয়নের আলোচনার ফলাফলের অপেক্ষায় আছি যাতে এই আলোচনার ফলাফলের উপর ভিত্তি করে কোন পদক্ষেপ গ্রহণ করতে পারি ।ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান গাজায় ইসরাইলের ২২ দিনের বর্বর হামলায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শনের পর বলেন, গাজায় ইসরাইলী হামলার ধ্বংসযজ্ঞ সরেজমিনে পরিদর্শন করা, এখানকার অবস্থা সম্পর্কে জানা এবং যুদ্ধ বিধ্বস্ত গাজার মজলুম ও অসহায় মানুষের প্রতি সহমর্মীতা ও একাত্মতা প্রকাশ করাই ছিল আমার এই ফিলিস্তিন সফরের অন্যতম প্রধান উদ্দেশ্য। উল্লেখ্য গাজায় ইসরাইলের ২২ দিনের অমানবিক হামলায় ১৩০০রও বেশি নিরপরাধ মানুষ শহীদ এবং ৫ হাজারেরও বেশি আহত হয়েছে ।এছাড়া ইসরাইলী