IQNA

রাসূল (সা:) এর প্রতি অবমাননা ইসরাইলের বর্ণবাদী আচরণের বহি:প্রকাশ : ও আই সি’র মহাসচিব

12:32 - March 02, 2009
সংবাদ: 1750508
ইসলামী সম্মেলন সংস্থার মহাসচিব একমাল উদ্দিন এহসান ওগলু বিশ্বনবী হযরত মোহাম্মদ(সা:), হযরত ঈসা(আ:) ও হযরত মরিয়ম(সা:)এর প্রতি ইসরাইলী টিভি চ্যানেলের অবমাননাকর পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়ে একে ইসরাইলের বর্ণবাদী আচরণের বহি:প্রকাশ বলে বর্ণনা করেছেন ।
সংবাদ মাধ্যম ‘মোহিত’ এর বরাত দিয়ে ইরানের কুরআন বিষয়ক বার্তাংস্থা ইকনা জানিয়েছে, ইসলামী সম্মেলন সংস্থা বা ও আই সির মহাসচিব একমাল উদ্দিন এহসান ওগলু বিশ্বনবী হযরত মোহাম্মদ(সা:), হযরত ঈসা(আ:) ও হযরত মরিয়ম(সা:)এর প্রতি ইসরাইলের ১০ নম্বর টিভি চ্যানেলের অবমাননাকর পদক্ষেপকে ইসরাইলের বর্ণবাদী আচরণের বহি: প্রকাশ বলেন বর্ণনা করেছেন । তিনি গুরুত্বারোপ করে বলেন, ঐশীধর্মের অনুসারীদের মধ্যে বিশৃংখলা সৃষ্টি করার ষড়যন্ত্রের অংশ হিসেবেই ইহুদিবাদী ইসরাইল ঐশী ধর্মের নবীদের প্রতি অবমাননা করার অপচেষ্টায় মেতে উঠেছে ।উল্লেখ্য ইহুদিবাদী ইসরাইলের ১০ নম্বর টিভি চ্যানেল সম্প্রতি হযরত ঈসা(আ:) ও হযরত মরিয়ম(সা:)কে অবমাননা করে অনুষ্ঠান প্রচার করার কয়েকদিন পরেই আবার বিশ্বনবী হযরত মোহাম্মদ(সা:)কে অবমাননা করে অনুষ্ঠান প্রচার করে । এদিকে ঐশী ধর্মের নবীগণের প্রতি ইসরাইলের অব্যাহত অবমাননাকর পদক্ষেপের বিরুদ্ধে বিশ্বব্যাপী নিন্দা ও প্রতিবাদের ঝড় ওঠেছে । মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের ইসলামী গবেষণা পরিষদ এক বিবৃতিতে বলেছে ধর্মগুলোর মধ্যে সংলাপ প্রক্রিয়াকে বাঞ্চাল করার ষড়যন্ত্রের অংশ হিসেবেই ইসরাইল এ ধরনের ন্যাক্কারজনক পথে পা বাড়িয়েছে ।# 370970
captcha