IQNA

ফিলিপাইনে ইরানী চলচ্চিত্র সপ্তাহ

13:22 - March 02, 2009
সংবাদ: 1750560
ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় আজ থেকে ইরানী চলচ্চিত্র সপ্তাহ শুরু হয়েছে
ফিলিপাইনে অবস্থিত ইরানী সাংস্কৃতিক কেন্দ্রের বরাত দিয়ে ইরানের কুরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় আজ থেকে ইসলামী প্রজাতন্ত্র ইরানের চলচ্চিত্র সপ্তাহ শুরু হয়েছে । ফিলিপাইনে নিযুক্ত ইরানী রাষ্ট্রদূত আলী মোস্তবা রোজবাহনী, ইরানের চলচ্চিত্র নির্মাতা সাইয়্যেদ রেজা মীর কারিমী ও ফিলিপাইনের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্বদের উপস্থিতির মধ্যদিয়ে এই চলচ্চিত্র সপ্তাহর উদ্বোধন করা হয় । ফিলিপাইনে অবস্থিত ইরানী সাংস্কৃতিক কেন্দ্র, ফিলিপাইনের ইউপি বিশ্ববিদ্যালয়ের ফিল্ম ইন্সটিটিউট, সিনে ম্যানিলা আন্তর্জাতিক চলচ্চিত্র ‍উৎসব কেন্দ্র এবং দেশটির প্রেসিডেন্টের দ্প্তরের চলচ্চিত্র উন্নয়ন বোর্ডের সহযোগিতায় ম্যানিলায় ইরানী চলচ্চিত্র সপ্তাহ শুরু হয়। আর এই চলচ্চিত্র সপ্তাহ উপলক্ষ্যে ইরানের চলচ্চিত্র নির্মাতা রেজা মীর কারিমীর ৫ টি ফিল্ম প্রদর্শণ করা হবে ।# 370121
captcha