IQNA

মুসলিম জাতিগুলোর মধ্যকার ঐক্য ও সংহতি বিশ্ব সাম্রাজ্যবাদীদের যেকোন ষড়যন্ত্রকে ব্যর্থ করে দিবে : ইরানের নীতি নির্ধারণী পরিষদের প্রধান

14:25 - March 02, 2009
সংবাদ: 1750616
ইরানের নীতি নির্ধারণী পরষদের প্রধান মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টির ষড়যন্ত্রের ব্যাপারে হুঁশিয়ারী উচ্চারণ করে বলেছেন, মুসলিম জাতিগুলো ঐক্যবদ্ধ থাকলে শত্রুদের যেকোন ষড়যন্ত্র ব্যার্থ হবে ।
ইরানের নীতি নির্ধারণী পরষদের জনসংযোগ বিভাগের বরাত দিয়ে ইরানের কুরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, ইরানের নীতি নির্ধারণী পরষদের প্রধান হাশেমী রাফসানজানী সম্প্রতি ইরাকের প্রেসিডেন্ট জালাল তালাবানির সাথে এক বৈঠকে বিশ্ব সাম্রাজ্যবাদীদের মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টির ষড়যন্ত্রের ব্যাপারে হুঁশিয়ারী উচ্চারণ করে বলেছেন, মুসলিম জাতিগুলো ঐক্যবদ্ধ থাকলে শত্রুদের যেকোন ষড়যন্ত্র ব্যার্থ হবে ।তিনি ইরাকের সাদ্দাম সরকারের পতনের পর ইরান ও ইরাকের মধ্যকার বন্ধুত্ব ও ভ্রাতৃপ্রতিম সম্পর্কের উন্নয়নের প্রতি ইঙ্গিত করে বলেন, রাজনৈতিক, অর্থনৈতিক, বানিজ্যিক, সাংস্কৃতিক ও নিরাপত্তা প্রতিষ্ঠার ক্ষেত্রে উভয় দেশের অভিন্ন নীতি অবস্থান দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে আরো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি ইরাকের বিভিন্ন মাজহাব ও গোত্রের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থানের পরিবেশ তৈরিতে তার দেশের সহযোগিতার কথা ঘোষণা করে বলেন ইরাকের স্বাধীনতা ও সর্বভৌমত্ব রক্ষার পাশাপাশি দেশটির উন্নয়ন ও অগ্রগতির পথে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলায় দেশটির বিভিন্ন দল ও গোষ্ঠীগুলোর মধ্যে ঐক্য ও সংহতি অত্যন্ত জরুরী ।# 370117
captcha