সৌদি আরবের দৈনিক আল বাতানের বরাত দিয়ে ইরানের কুরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, সুইজারল্যান্ড, অস্ট্রিয়া, ও জার্মানীর ২৩ জন বিশিষ্ট ইহুদি চিন্তাবিদ ও ধর্ম যাজক ফিলিস্তিনের কুদস শরীফে ইহুদি উপশহর নির্মাণ বন্ধ করতে ইসরাইলের প্রতি আহবান জানিয়েছেন ।একই সাথে তারা ফিলিস্তিনের অধিকৃত অঞ্চলকে দখলমুক্ত করতে ও ফিলিস্তিনী জনগণের অধিকার প্রতিষ্ঠার সমর্থনে সমগ্র বিশ্বের ইহুদিদের নিকট থেকে ইন্টারনেটের মাধ্যমে স্বাক্ষর সংগ্রহের কাজ শুরু করেছেন। সুইজারল্যান্ডের এক ইহুদি সংগঠনের প্রধান সোমবার এক সংবাদ সম্মেলনে বলেছেন, ইসরাইলের সাথে ইহুদিদের সম্পর্ক থাকায় ফিলিস্তিনে বিশেষকরে গাজায় ইসরাইলের অপরাধযজ্ঞের দায়ভার প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে সমস্ত ইহুদিদের উপর বর্তায় । উল্লেখ্য, গতকয়েকদিন ধরে কুদস শরীফে ইসরাইলের ইহুদি নির্মান তৎপরতা ও মসজিদুল আকসায় খনন কাজ জোরদার হওয়ায় এর বিরুদ্ধে বিভিন্ন মহলে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে ।# 372345