IQNA

বায়তুল মোকাররমের সিনিয়র ইমাম মুফতি নূরউদ্দিনের ইন্তেকাল

11:34 - March 08, 2009
সংবাদ: 1753149
বাংলাদেশের জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সিনিয়র পেশ ইমাম মুফতি নূরউদ্দিন গতকাল ইন্তেকাল করেছেন ।
দৈনিক আমার দেশ পত্রিকা জানিয়েছে, বাংলাদেশের জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সিনিয়র পেশ ইমাম মুফতি নূরউদ্দিন ইন্তেকাল করেছেন । গতকাল বিকেলে তিনি রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন । মূতফি নূরউদ্দিন বায়তুল মোকাররমের সিনিয়র পেশ ইমামের পাশাপাশি ভারপ্রাপ্ত খতিব হিসেবেও দু’বছর দায়িত্ব পালন করে সর্বস্তরের মুসল্লির মন জয় করেন। মুফতি নূরউদ্দিনের ইন্তেকালে দেশের সর্বস্তরের মাদ্রাসা-মসজিদসহ আলেম-ওলামাদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে আসে । বিভিন্ন রাজনৈতিক দল ও ইসলামী সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও সংস্থা মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোকবাণী দিয়েছে ।শোকবাণীতে তারা বলেন, বায়তুল মোকাররমের সিনিয়র পেশ ইমাম মুফতি নূরউদ্দিনের মৃত্যুতে দেশবাসী একজন প্রকৃত আলেমে দ্বীন ও বুজর্গ ব্যক্তিকে হারাল। জুমার খুতবায় তার সাহসী ও কুরআন-হাদিসভিত্তিক প্রামাণ্য বক্তব্য ইসলামী আন্দোলনের প্রতি দেশবাসীকে উজ্জীবিত করেছে ।#
captcha