সংবাদ মাধ্যম Mystateline এর বরাত দিয়ে ইরানের কুরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, মার্কিনযুক্তরাষ্ট্রের ইলিনয়েজ অঙ্গরাজ্যের রকফোর্ড শহরে শনিবার ‘‘ইসলামে নারী ‘’ শীর্ষক চতুর্থ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে । রকফোর্ড শহরের মুসলিম সমিতির মহিলা বিষয়ক কমিটির উদ্যোগে আয়োজিত এই সম্মেলনে হযরত মারিয়াম সালামুল্লাহে আলাইহার চারিত্রিক বৈশিষ্ট্য ও গুণাবলী নিয়ে আলোচনা ও পর্যালোচনা করা হয় ।# 374414