ইরানের কুরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, ইসলামী মাজহাবগুলোর মধ্যে সমুন্নয় সৃষ্টিকারী আন্তর্জাতিক পরিষদের জনসংযোগ বিভাগের বরাত দিয়ে ইরানের কুরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, ইসলামী মাজহাবগুলোর সমুন্নয়কারী পরিষদের মহাসচিব আয়াতুল্লাহ মোহাম্মদ আলী তাসখিরী গত ৪ মার্চ থেকে শুরু হওয়া ৬ দিন ব্যাপী ২৪ তম সাংস্কৃতিক উত্তরাধিকার উৎসবে ফিলিস্তিন সমস্যা ও ধর্মগুলোর মধ্যে সংলাপ প্রসঙ্গসহ ধর্মীয় ও সাংস্কৃতিক ক্ষেত্রে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বৈঠকে অংশগ্রহণ করেন। বৈঠকে জনাব তাসখিরি বলেন, ইসলাম সম্পর্কে পশ্চিমাদের ভ্রান্ত ধারনার অবসান ঘটাতে মুসলমানদের চেষ্টা করতে হবে। কারণ যতদিন পর্যন্ত ইসলাম সম্পর্কে পশ্চিমাদের ভুল ধারনার অবসান না হবে ততদিন ধর্মগুলোর মধ্যে সংলাপ প্রক্রিয়া সফল হবে না । উল্লেখ্য সৌদিআরবের শিল্প, সংস্কৃতি ও ইতিহাসকে দেশের সর্বস্তরের মানুষের কাছে সঠিকভাবে তুলে ধরার লক্ষ্যে দেশটিতে প্রতিবছর এ ধরনের উৎসবের আয়োজন করা হয়ে থাকে। গত ৪ মার্চ থেকে শুরু হওয়া ৬ দিন ব্যাপী এই উৎসবে বিশ্বের বিভিন্ন দেশের ৩০০ জনেরও বেশি ধর্মীয়, সাংস্কৃতিক ও ঐতিহাসিক বৃক্তিত্ব অংশগ্রহণ করেন। # 374301