বার্তাসংস্থা Ma an এর বরাত দিয়ে ইরানের কুরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, ফিলিস্তিনের গাজায় ইসরাইলী সেনাদের সাম্প্রতিক বর্বর গণহত্যার প্রতিবাদে মরিতানিয়ায় নিযুক্ত ইসরাইলী রাষ্ট্রদূতকে বহিস্কার করা হয়েছে । মরিতানিয়া সরকার গাজায় ইসরাইলের বর্বর অপরাধ যজ্ঞের প্রতিবাদে গতশুক্রবার সেদেশ ত্যাগ করার জন্য ৪৮ ঘন্টার সময় সীমা বেধে দেয় । ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী এক বিবৃতিতে বলেছেন, গাজায় তেলআবীবের নৃশংস হত্যাকান্ডের প্রতিবাদে ইসরাইলের সাথে সম্পর্ক চ্ছিন্ন করার লক্ষ্যেই মরিতানিয়া সরকার সেদেশ থেকে ইসরাইলী রাষ্ট্রদূতকে বহিস্কারের সিদ্ধান নেয় । উল্লেখ্য গাজায় সম্প্রতি ইসরাইলের অমানবিক হামলার প্রতিবাদে মরিতানিয়া সরকার গতমাসে তেলআবিবে নিযুক্ত মরিতানিয়ার দূতাবাস বন্ধ ঘোষণা করে ।# 374257