কূয়েতের বার্তাসংস্থা KUNA এর বরাত দিয়ে ইরানের কুরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, আরবদেশগুলো জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বর্তমান সভাপতির কাছে লেখা এক চিঠিতে ইসলামের পূণ্যভূমি বায়তুল মোকাদ্দাসকে ইহুদিকরণ করার ইসরাইলী তৎপরতার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে লিখেছে, ইহুদিবাদী ইসরাইল বায়তুল মোকাদ্দাসের ইসলামের ঐতিহাসিক স্থান বিশেষ করে ঐতিহাসিক মামানুল্লাহ কবরস্থান ধ্বংস করার অপচেষ্টায় মেতে উঠেছে । চিঠিতে আরো বলা হয়েছে, ফিলিস্তিনী জাতির অধিকারকে পদদলিত করার পাশাপাশি সেখানকার ইসলামী ঐতিহ্য ধ্বংস করার লক্ষ্যেই ইসরাইল মুসলমানদের পূণ্যভূমি বায়তুল মোকাদ্দাসে ইহুদি উপশহর নির্মানের পদক্ষেপ নিয়েছে ।তারা ইসরাইলের এই বর্বরোচিত পদক্ষেপের নিন্দা জানানোর পাশাপাশি ইসলামী ঐতিহ্যকে ধ্বংস করার অপচেষ্টার বিরুদ্ধে হুশিয়ারী উচ্চারণ করেছে । # 374163