বৃটেনের ইসলামী কেন্দ্রের বরাত দিয়ে ইরানের কুরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, বিশ্বনবী হযরত মুহাম্মদ ( সাঃ) ও ইমাম সাদেক ( আঃ ) এর শুভ জন্মদিন উপলক্ষে বৃটেনের ইসলামী কেন্দ্রে আগামী রোববার জাশনে জুলুশ বা আনন্দ উৎসব অনুষ্ঠিত হবে । ইতালিতে বিশ্বনবী হযরত মুহাম্মদ ( সাঃ) ও ইমাম সাদেক ( আঃ ) এর শুভ জন্মদিন পালনের উদ্দেশ্যে বিশেষ কর্মসূচি ঘোষণা করা হয়েছে । মার্কিনযুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যেও পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উৎযাপনের লক্ষ্যে বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়েছে । এই কর্মসূচির মধ্যে রয়েছে, কুরআন তেলাওয়াত, কবিতা আবৃত্তি এবং আলোচনা সভা ।# 374378