বার্তাসংস্থা TAP এর বরাত দিয়ে ইরানের কুরআন বিষয়ক সংবাদ সংস্থা ইকনা জানিয়েছে, ব্যাপক উৎসাহ - উদ্দিপনার ও ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে রবিবার তিউনেশিয়ায় পবিত্র ঈদে মিলাদুন্নবী উৎযাপিত হয়েছে ।
দিবসটি উপলক্ষ্যে তিউনেশিয়ার কিরাবন শহরের আকাবী ইবনে নফি মসজিদে তাভাশি ও আলোচনা সভার আয়োজন করা হয়। তিউনেশিয়ার কিরাবন শহরের আকাবী ইবনে নফি মসজিদের ইমাম বিশ্ব নবী হযরত মোহাম্মদ ( সাঃ ) এর মহান জীবনাদর্শ ও মানব মুক্তির আসল পথ ও পাথেয় নিয়ে তথ্যপূর্ণ আলোচনা করেন ।অনুষ্ঠানে আইসিস্কোর মহাসচিব, তিউনেশিয়ায় অবস্থিত ইসলামী দেশগুলোর কয়েকজন প্রতিনিধি ও তিউনেশিয়ার প্রধানমন্ত্রীসহ দেশের পদস্থ কর্মকর্তা, বিশিষ্ট আলেম ও চিন্তাবিদগণ উপস্থিত ছিলেন । # 375318