IQNA

ফিলিস্তিনী জাতির প্রতি সমর্থনের ব্যাপারে ভেনিজুয়েলা সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ : ভেনিজুয়েলার সংসদের ডিপুটি স্পিকার

15:29 - March 11, 2009
সংবাদ: 1754976
ভেনিজুয়েলার সংসদের ডিপুটি স্পিকার তেহরানে আয়োজিত ফিলিস্তিন বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনকে ফিলিস্তিনী জাতির প্রতি সমর্থন আদায়ের ব্যাপারে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছেন।
ইরানের সংসদের সংবাদ ও গণমাধ্যম বিষয়ক দপ্তরের বরাত দিয়ে ইরানের কুরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, তেহরান সফররত ভেনিজুয়েলার সংসদের ডিপুটি স্পিকার সউল উর্তেগা গত রোববার ইরানের সংসদ স্পিকার ডঃ আলী লারিজানির সাথে এক বৈঠকে ইরানের রাজধানী তেহরানে আয়োজিত ফিলিস্তিন বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনকে ফিলিস্তিনী জাতির প্রতি সমর্থন আদায়ের ব্যাপারে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বর্ণনা করে বলেন, ভেনিজুয়েলা ফিলিস্তিনী জাতির প্রতি সমর্থন জানানোর ব্যাপারে সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ ।বৈঠকে ইরানের সংসদ স্পিকার তেহরানে আয়োজিত ফিলিস্তিন বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধি দলের উপস্থিতির প্রতি ইঙ্গিত করে বলেন, ফিলিস্তিন ইস্যু বিশ্বের সকল জাতির জন্যই বিশেষ গুরুত্বপূর্ণ এবং ফিলিস্তিন পরিস্থিতির ব্যাপারে বিশ্ববাসীর সতর্কদৃষ্টি রয়েছে । ভেনিজুয়েলার সংসদের ডিপুটি স্পিকার এসময় ফিলিস্তিন বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করার জন্য ইরান সরকারকে ধন্যবাদ জানিয়ে ফিলিস্তিনী জাতির প্রতি তার সরকারের সর্বাত্মক সমর্থনের কথা ঘোষণা করেন ।# 375203
captcha