IQNA

ফিলিস্তিনের গাজায় স্কুল ছাত্রদের পবিত্র কুরআন প্রতিযোগিতার সমাপ্তী

10:46 - March 14, 2009
সংবাদ: 1755709
ফিলিস্তিনের গাজায় স্কুল ছাত্রদের পবিত্র কুরআনের হেফজ প্রতিযোগিতা বৃহস্পতিবার শেষ হয়েছে ।
বার্তাসংস্থা `মাঅ' এর বরাত দিয়ে ইরানের কুরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, ফিলিস্তিনের গাজায় স্কুল ছাত্রদের পবিত্র কুরআনের হেফজ প্রতিযোগিতা বৃহস্পতিবার শেষ হয়েছে। গাজার শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে ছাত্র ও ছাত্রীদের জন্য আলাদা আলাদাভাবে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ।এই প্রতিযোগিতায় পবিত্র কুরআনের ৩০ পারা, ৩ পারা, ২ পারা ও ১ পারা কুরআনের হেফজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ।গাজার শিক্ষা অধিদপ্তরের পরিচালক নাহী শাত্তত বলেন গাজার স্কুল ছাত্রদের মধ্যে পবিত্র কুরআন শিক্ষার প্রতি অনুপ্রেরণা যোগাতেই এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। # 377428
captcha