IQNA

ধর্মের প্রতি অবমাননাকর তৎপরতা নিষিদ্ধ করতে জাতিসংঘের প্রতি মুসলমানদের আহবান

13:14 - March 14, 2009
সংবাদ: 1755784
বিশ্বের ইসলামী দেশগুলো জাতিসংঘ মানবাধিকার পরিষদের কাছে পাঠানো এক চিঠিতে ঐশী ধর্মগুলোর প্রতি অবমাননাকর তৎপরতা বন্ধ করতে আইন অনুমোদনের আহবান জানিয়েছে ।
ফরাসী বার্তাসংস্থা এ এফ পির বরাত দিয়ে ইরানের কুরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে পাকিস্তানের নেতৃত্বে ইসলামী সম্মেলন সংস্থার সদস্যদেশগুলো জাতিসংঘ মানবাধিকার পরিষদের কাছে পাঠানো এক চিঠিতে পশ্চিমাদেশগুলোতে ঐশিধর্মগুলোর প্রতি অবমাননাকর তৎপরতা বৃদ্ধির সমালোচনা করে এ ধরনের তৎপরতাকে বিশ্বব্যাপী ধর্মীয় ও মাজহাবগত সহিংসতা বৃদ্ধির কারণ বলে বর্ণনা করেছে ।একইসাথে এই চিঠিতে বিশ্বব্যাপী ইসলামের নামে আতঙ্ক ছড়ানোর ব্যাপারে উদ্বেগ প্রকাশ করে ১১ ই সেপ্টেম্বরের ঘটনার পর সন্ত্রাসবাদের সাথে শান্তির ধর্মকে সম্পৃক্ত করার অপচেষ্টার তীব্র সমালোচনা করেছে ।এছাড়া এই চিঠিতে ডেনমার্কের পত্রিকায় রাসূল ( সা:) এর অবমাননাকর কার্টূন প্রকাশের প্রতি ইঙ্গিত করে বলেন, কোন কোন মহল কোন যুক্তিসংঙ্গত কারণ ছাড়াই সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিতভাবে ইসলামের পবিত্রতার প্রতি অবমাননাকর তৎপরতায় লিপ্ত রয়েছে । উল্লেখ্য জাতিসংঘের মানবাধিকার পরিষদের আসন্ন বৈঠকে এই চিঠির বিষয় নিয়ে পর্যালোচনা হওয়ার কথা থাকলেও কোন কোন পশ্চিমা দেশ এর বিরোধীতা করছে ।# 377432
captcha