IQNA

ঐক্য ইসলামী রাজনীতির মৌলিক দর্শন : আয়াতুল্লাহ আহমাদ জান্নাতি

14:33 - March 14, 2009
সংবাদ: 1755833
তেহরানের জুমার নামাজের খতিব ইসলাম রক্ষার জন্য মুসলিম ঐক্যকে অপরিহার্য উল্লেখ করে বলেছেন, মুসলমানদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোতে গুরুত্ব দেয়ার ওপর ঐক্যের বিষয়টি নির্ভর করছে।
ইরানের কুরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে , তেহরানের জুমার নামাজের খতিব আয়াতুল্লাহ আহমাদ জান্নাতি গতকাল তেহরানের জুমার নামাজের খোতবায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা) উপলক্ষ্যে বিশ্ব মুসলিমকে শুভেচ্ছা জানিয়ে বলেছেন, অনৈক্য ইসলামের সবচেয়ে বেশী ক্ষতি করছে এবং মুসলিম উম্মাহ ভোগান্তির শিকার হচ্ছে। মুসলমান নামধারী যেসব ব্যক্তি ও গোষ্ঠি অজ্ঞানতাবশতঃ মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে তাদের উদ্দেশ্যে তেহরানের জুমার নামাজের খতিব বলেন, অজ্ঞতা ও উগ্রতা ইসলামের শক্তিকে দুর্বল করছে। জনাব জান্নাতি গাজায় ইসরাইলী সেনাদের ২২ দিনব্যাপী নারকীয় তান্ডবের কথা উল্লেখ করে হামাস নেতৃবৃন্দকে হুশিয়ার করে দিয়ে বলেন, আলোচনার নামে ইহুদীবাদী সরকার ও তার দোসরদের ষড়যন্ত্রের ব্যাপারে সতর্ক থাকতে হবে। তেহরানের জুমার নামাজের খতিব সুদানের প্রেসিডেন্ট ওমর আল বশিরের বিরুদ্ধে আন্তর্জাতিক ফৌজদারি আদালতের রায়ের নিন্দা জানিয়ে বলেন, ঐ আদালতের উচিত ইসরাইলী নেতাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা, কারণ বিশ্বের ১০০টিরও বেশী দেশের মানুষ গাজায় ইসরাইলী গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে।# 377472
captcha