সংবাদ মাধ্যম Magharebia এর বরাত দিয়ে ইরানের কুরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, আলজেরিয়ার তথ্যমন্ত্রী এজালদিন মাহুবী বলেছেন, ধর্মীয় সংস্কৃতির সংরক্ষণের পাশাপাশি তা বিশ্বব্যাপী আরো প্রসারিত করার লক্ষ্যে চলতি মাসের শেষ নাগাত আলজেরিয়ায় ধর্মীয় স্যাটেলাইট চ্যানেল চালু করা হবে । জনাব মাহুবী আরো বলেন, আলজেরিয়ার বিশিষ্ট মুসলিম চিন্তাবিদদের দ্বারা এই স্যাটেলাইট চ্যানেলের অনুষ্ঠান পরিচালিত হবে এবং দিনে ৮ ঘন্টা অনুষ্ঠান প্রচারিত হবে ।# 378643