IQNA

ইসলাম উন্নয়ন ও অগ্রগতির ধর্ম : মক্কার আমির

15:32 - March 22, 2009
সংবাদ: 1757790
সৌদি আরবের মক্কার আমির খালেদ ফয়সাল এক ভাষণে গুরুত্বারোপ করে বলেছেন, ইসলাম স্বাধীনতা, সমতা, সভ্যতা, ন্যায় বিচার এবং উন্নয়ন ও অগ্রগতির ধর্ম ।
দৈনিক আরব নিউজ এর বরাত দিয়ে ইরানের কুরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, সৌদি আরবের মক্কার আমির খালেদ ফয়সাল মঙ্গলবার জেদ্দায় ‘বাদশা আব্দুল আযিয’ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের এক সমাবেশে ইসলামকে উন্নয়ন ও অগ্রগতির ধর্ম হিসেবে উল্লেখ করে বলেন, ইসলামী মূল্যবোধকে ধ্বংস করার লক্ষ্যে ইসলাম ধর্মকে মুসলিম দেশগুলোর পিছিয়ে থাকার কারণ বলে অপপ্রচারণা চালানো হচ্ছে । তিনি এ ধরনের ইসলাম বিদ্বেষী তৎপরতার সমালোচনা করে এর নিন্দা জানান । একই সাথে তিনি ইসলামকে শান্তি ও ন্যায় বিচারের ধর্ম হিসেবে উল্লেখ করে বলেন, মুসলমানরা সবসময় মধ্যপন্থা অবলম্বন করে থাকে ।# 379546
captcha