IQNA

নেপাল সরকার মুসলমানদের অধিকারকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে

12:37 - March 23, 2009
সংবাদ: 1757801
নেপালে মুসলমানদের অধিকারকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে মঙ্গলবার নেপাল সরকার ও দেশটির জাতীয় মুসলিম কমিটির মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে ।
নেপালের দৈনিক ‘‘Himalayan Times ’’ এর বরাত দিয়ে ইরানের কুরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, নেপালে মুসলমানদের শিক্ষা, সাংস্কৃতিক, অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে সম্প্রতি নেপাল সরকার ও দেশটির জাতীয় মুসলিম কমিটির মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে । ঐ চুক্তি অনুযায়ী নেপালে মুসলমানদের ধর্মীয় মর্যাদা ও মূল্যবোধকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়ার পাশাপাশি তাদের সবধরনের অধিকার প্রতিষ্ঠার ব্যাপারে দেশটির সংবিধানে যেসব প্রতিবন্ধকতা রয়েছে তাতে সংশোধনী আনার ক্ষেত্রে নেপাল সরকার প্রতিশ্রুতিবদ্ধ ।এছাড়া এই সমঝোতা চুক্তি অনুযায়ী নেপালে মুসলমানদের সামাজিক অবস্থার উন্নয়ন, দেশের ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে নিরাপত্তা বিষয়ক কমিটি ও হজ্ব বিষয়ক কমিটি গঠন এবং মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব বা ঈদের দিনগুলোতে সরকারী ছুটি ঘোষণার ব্যাপারে পর্যালোচনা করা হবে বলে নেপাল সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে । এদিকে নেপালে মুসলমানদের অধিকার আদায়ের দাবীতে যে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এই সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর নেপালের জাতীয় মুসলিম কমিটি তা প্রত্যাহার করে দেশে নয়া সংবিধান প্রণয়নের ব্যাপারে সরকারকে সহযোগিতা করার কথা ঘোষণা করেছে । # 379070
captcha