জর্দানের দৈনিক ‘আল দাস্তুরের’ বরাত দিয়ে ইরানের কুরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, মধ্যপন্থা অবলম্বী আন্তর্জাতিক সমিতির উদ্যোগে গতমঙ্গলবার জর্দানে ইসলামে নারী ও পুরুষ শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে । সম্মেলনে জর্দানের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও গবেষক অধ্যাপক উদে আবু উদে ইসলামে নারী ও পুরুষের অবস্থান এবং নারী ও পুরুষ সৃষ্টির কারণ নিয়ে আলোচনা ও পর্যালোচনা করেন। তিনি গুরুত্বারোপ করে বলেন, ইসলামী শরীয়ত অনুযায়ী নারী ও পুরুষের সম্পর্ক সম্পর্কে কোন কোন মানুষের সঠিক ধারনা না থাকায় তারা ইসলামের প্রকৃত শিক্ষা থেকে বিচ্চুত হয়ে পশ্চিমা দৃষ্টিভঙ্গীকে অনুসরণ করছে ।অথচ পবিত্র কুরআনে নারী ও পুরুষের সম্পর্ক সম্পর্কে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। এ অবস্থায় তিনি নারী ও পুরষের সম্পর্ক সম্পর্কে পবিত্র কুরআনের শিক্ষাকে যথাযথভাবে অনুসরণ করার উপর গুরুত্বারোপ করেন ।# 379656