IQNA

মার্কিনযুক্তরাষ্ট্রের মিসুরী অঙ্গরাজ্যে মুসলিম ছাত্রদের সম্মেলন

12:22 - March 24, 2009
সংবাদ: 1757841
মার্কিনযুক্তরাষ্ট্রের মিসুরী অঙ্গরাজ্যে সম্প্রতি দেশের মধ্য-পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্যগুলোর মুসলিম ছাত্রদের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সংবাদ মাধ্যম ‘MSU’ এর বরাত দিয়ে ইরানের কুরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, মার্কিনযুক্তরাষ্ট্রের মুসলিম ছাত্রদের একে অপরের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সুসম্পর্ক গড়ে তুলার লক্ষ্যে সম্প্রতি মিসুরী অঙ্গরাজ্যে দেশের মধ্য-পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্যগুলোর মুসলিম ছাত্রদের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।সম্মেলনে আলোচনা ও বিনোদনমূলক অনুষ্ঠানের আয়োজন করা হয় ।সম্মেলনের আলোচনা অনুষ্ঠানে মার্কিন যুক্তরাষ্ট্রের মিসুরী অঙ্গরাজ্যের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও মসজিদের ইমামগণ বক্তৃতা করেন। # 379122
captcha