IQNA

হল্যান্ডে নয়া ইসলামী গবেষণা কেন্দ্র নির্মান করা হবে

10:27 - March 29, 2009
সংবাদ: 1758578
হল্যান্ডের শিক্ষামন্ত্রনালয় সেদেশে নয়া ইসলামী গবেষণা কেন্দ্র নির্মানের লক্ষ্যে ২৫ লক্ষ ইউরো বরাদ্দ দেয়ার পরিকল্পনা গ্রহণ করেছে বলে দেশটির শিক্ষামন্ত্রী রুনাল্ড পেলস্তোর্ক জানিয়েছেন।
‘‘Bulletins-electroniques’’ এর বরাত দিয়ে ইরানের কুরান বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, ইসলামী শিক্ষার প্রসার এবং আন্তর্জাতিক পর্যায়ে ইসলামী শিক্ষা ও গবেষণা কার্যক্রমকে আরো জোরদার করার লক্ষ্যে হল্যান্ডের শিক্ষামন্ত্রনালয় দেশটিতে নয়া ইসলামী গবেষণাকেন্দ্র নির্মানের পরিকল্পনা গ্রহণ করেছে। সূত্র জানিয়েছে, আধুনিক ইসলামী সমাজের সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে গবেষণা চালানোই হল্যান্ডের নয়া এই ইসলামী গবেষণাকেন্দ্রের অন্যতম প্রধান লক্ষ্য ।হল্যান্ডের নয়া এই ইসলামী গবেষণাকেন্দ্রের গবেষণা কাজে দেশটির আমস্টার্ডাম, লিড, নিমাগ ও উত্রাক্খ বিশ্ববিদ্যায়ল সহায়তা করবে বলে জানানো হয়েছে । উল্লেখ্য, ১৯৯৮ সালে হল্যান্ডের লিড শহরে দেশটির প্রথম ইসলামী গবেষণা কেন্দ্র Institute for the Study of Islam in the modern world বা সংক্ষেপে ISIM প্রতিষ্ঠা করা হয়। # 380822
captcha