IQNA

ইসলামী সম্মেলন সংস্থার সাথে সম্পর্ক জোরদার করার ব্যাপারে রাশিয়ার আগ্রহ

13:43 - March 29, 2009
সংবাদ: 1758681
রাশিয়ার প্রেসিডেন্ট ইসলামী সম্মেলন সংস্থা বা ও.আই.সি.'র সাথে সম্পর্ক জোরদার করার ব্যাপারে তার দেশের আগ্রহের কথা ঘোষণা করেছেন ।
রাশিয়ার বার্তাসংস্থা ইন্টারফ্যাক্সের বরাত দিয়ে ইরানের কুরআন বিষয়ক সংবাদ সংস্থা ইকনা জানিয়েছে, রাশিয়ার প্রেসিডেন্ট দিমিত্রী মেদুদুফ শুক্রবার মস্কোয় ও আই সি’র মহাসচিবের সাথে সাক্ষাৎকালে বলেন, রাশিয়া এমন একটি দেশ যেখানে বহু ধর্মের মানুষ বসবাস করে । আর এই ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে ইসলাম অন্যতম । তাই দেশটির একটি গুরুত্বপূর্ণ জনগোষ্ঠী মুসলমানদের উন্নয়ন ও অগ্রগতির প্রতি লক্ষ্য রেখেই রাশিয়া মুসলিম দেশগুলোর সংগঠন ও.আই.সি.’সহ মুসলিম বিশ্বের সাথে সম্পর্ক জোরদার করতে আগ্রহী ।মিঃ মেদুদুফ ইসলামী শিক্ষার উন্নয়নে রাশিয়ার ভূমিকার উপর গুরুত্বারোপ করে বলেন, রাশিয়ার ইসলামী গবেষণা কেন্দ্র বিশ্বের গুরুত্বপূর্ণ ইসলামী গবেষণাকেন্দ্রগুলোর মধ্যে অন্যতম ।বৈঠকে ও.আই.সি.’র মহাসচিব একমাল উদ্দিন এহসান ওগলু মুসলমানদের উন্নয়ন মূলক তৎপরতায় রাশিয়ার ভূমিকার প্রশংসা করে বলেন, মস্কো মুসলিমদেশগুলোর সংগঠন ও আই সিতে যোগ দিতে চাইলে ইসলামী বিশ্ব তাকে স্বাগত জানাবে । রাশিয়া বর্তমানে ওআইসির পর্যবেক্ষক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছে ।# 380744
captcha