দৈনিক জাকার্তাপোষ্টের বরাত দিয়ে ইরানের কুরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, ইন্দোনেশিয়ার ধর্মমন্ত্রী মাফতুহ বেসিউনি শুক্রবার জাকার্তার নুরুল এখলস মসজিদে দেয়া এক ভাষণে বলেন, নির্বাচনে জয়লাভের উদ্দেশ্যে পবিত্র কুরআনের আয়াত ও ধর্মীয় মূল্যবোধের অপব্যবহার করা উচিত নয় ।তিনি নির্বাচনে ভোটারদের সমর্থন আদায়ের জন্য ধর্মকে হাতিয়ার হিসেবে ব্যবহার না করে ভিন্ন পদ্ধতি অবলম্বন করার আহবান জানান । ইন্দোনেশিয়ার অধিকাংশ মানুষ ইসলাম ও ধর্মীয় বিষয়কে বিশেষভাবে গুরুত্ব দেয়ায় দেশটির আসন্ন সংসদ নির্বাচনের প্রার্থীরা ভোটারদের রায় আকৃষ্ট করতে ধর্মীয় বিষয়কে তাদের নির্বাচনী প্রচারণার কৌশল হিসেবে ব্যবহারের চেষ্টা করছে। উল্লেখ্য ২৩ কোটি জনসংখ্যা অধ্যুষিত ইন্দোনেশিয়ার শতকরা ৯০ ভাগ মানুষ মুসলমান এবং মুসলিম জনসংখ্যার দিক থেকে বিশ্বে ইন্দোনেশিয়ার অবস্থান প্রথম ।# 380754