বার্তাসংস্থা এসোশিয়েটেট প্রেস এর বরাত দিয়ে ইরানের কুরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, ধর্মের প্রতি অবমাননাকর তৎপরতা রোধ করার লক্ষ্যে জাতিসংঘ মানবাধিকার পরিষদে পাকিস্তানের নেতৃত্বাধীন মুসলিম দেশগুলোর পক্ষ থেকে আনা প্রস্তাব গত বৃহস্পতিবার অনুমোদিত হয়েছে ।এই প্রস্তাবের পক্ষে ভোট পড়ে ২৩ টি এবং বিপক্ষে ভোট পড়ে ১১ টি । এই প্রস্তাব অনুমোদনের ফলে জাতিসংঘের সদস্য দেশগুলো ধর্মের প্রতি অবমাননাকর তৎপরতা, বিশেষকরে কোন ধর্মের অনুসারীদের প্রতি বৈষম্য কিংবা কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এ ধরনের তৎপরতা মোকাবেলায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারবে । প্রস্তাবে ইসলাম ধর্মের প্রতি একের পর এক অবমাননাকর পদক্ষেপ এবং বিশেষকরে এই ধর্মের সাথে সন্ত্রাসবাদকে সম্পৃক্ত করার অপচেষ্টাকে মানবাধিকারের লঙ্ঘন হিসেবে উল্লেখ করে এর সমালোচনা করা হয় ।তবে জাতিসংঘ মানবাধিকার পরিষদের পশ্চিমা সদস্যদেশগুলো এই প্রস্তাবকে বাক স্বাধিনতার পরিপন্থী হিসেবে উল্লেখ করে এই বিরোধীতা করে । জাতিসংঘ মানবাধিকার পরষদে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত বলেন, ধর্মের প্রতি অবমাননাকর তৎপরতা কেবল সহিংসতাকেই উস্কে দেয় । তাই যেকোন মূল্যে এ ধরনের অপতৎপরতার মূলৎপাটন করতে হবে ।# 380564