সংবাদ মাধ্যম ‘‘ইসলাম অনলাইন’’ এর বরাত দিয়ে ইরানের কুরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, বুলগেরিয় সরকার সেদেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে হিজাব ব্যবহারের উপর নিষেধাজ্ঞা আরোপের যে সিদ্ধান্ত নিয়েছে বুলগেরিয়ার গ্র্যান্ড মুফতি হোসাইন হফেজুফ তাকে মুসলিম নারী অধিকারের লঙ্ঘন হিসেবে উল্লেখ করে বলেন, এরফলে দেশের মুসলিম নারীরা সীমাবদ্ধতার মুখোমুখি হবে । বুলগেরিয় সরকার গত বৃহস্পতিবার হিজাব নিষিদ্ধ করণ সংক্রান্ত একটি বিল অনুমোদন করেছে এবং এই বিল অনুযায়ী দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ইসলামী শালীন পোষাক বা হিজাবসহ যেকোন ধর্মীয় পোষাক নিষিদ্ধ হবে ।তবে এই বিল কার্যকরী করার আগে তা দেশটির সংসদে পাশ হতে হবে বলে জানানো হয়েছে। এর আগে ফ্রান্সসহ ই্উরোপের আরো কয়েকটি দেশের শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারী অফিস আদালতে নারীদের ইসলামী শালিন পোষাক বা হিজাব ব্যবহারের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। ফ্রান্সে হিজাব বিরোধী আইন অনুমোদনের পর এর বিরুদ্ধে মুসলিম বিশ্বে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয় ।কারণ হিজাব কেবল মুসলিম নারীদের ধর্মীয় পোষাকই নয় বরং হিজাব বা ইসলামী শালীন পোষাক পরিধান করা মুসলিম নারীদের ইমানী দায়ীত্ব। # 380729