IQNA

ফিলিস্তিনের গাজায় ইসরাইল ও মিশরের অবরোধ অব্যাহত : সুচিকিৎসার অভাবে বহু অসুস্থ্য ফিলিস্তিনীর অকাল মৃত্যু

14:24 - March 30, 2009
সংবাদ: 1758988
ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরাইল ও মিশরের অব্যাহত অবরোধের ফলে এপর্যন্ত ৩০০ জনেরও বেশি অসুস্থ্য ফিলিস্তিনীর মৃত্যু হয়েছে।
বার্তাসংস্থা Ma'an এর বরাত দিয়ে ইরানের কুরআন বিষয়ক সংবাদ সংস্থা ইকনা জানিয়েছে, ফিলিস্তিনের হামাস সরকারের স্বাস্থ্যমন্ত্রী ইউসুফুল মোদাল্লেল বলেছেন, ফিলিস্তিনের গাজায় ইসরাইল ও মিশরের অবরোধ অব্যাহত থাকায় অসুস্থ বহু ফিলিস্তিনীকে চিকিৎসার অভাবে অকালে মৃত্যুবরণ করতে হচ্ছে ।তিনি হুঁশিয়ারী উচ্চারণ করে বলেন, গাজায় ইসরাইলের অব্যাহত অবরোধের ফলে এ পর্যন্ত ৩০০ রও বেশি অসুস্থ্য ফিলিস্তিনীর অকাল মৃত্যু হয়েছে । এ অবস্থায় তিনি যুদ্ধ বিধ্বস্ত গাজার অসুস্থ্য মানুষদের অকাল মৃত্যুর হাত থেকে বাঁচাতে ও এই অঞ্চল থেকে ইসরাইলের অব্যাহত অবরোধের অবসান ঘটাতে আন্তর্জাতিক সমাজকে এগিয়ে আসার আহবান জানান । উল্লেখ্য বর্তমানে গাজার এক হাজারেরও বেশি অসুস্থ্য মানুষ সুচিকিৎসার জন্য দেশের বাইরে যাওয়ার অনুমতির অপেক্ষায় থাকলেও মিশর ও ইসরাইল গাজার ক্রসিং পয়েন্টগুলো বন্ধ করে রাখায় তাদের সুচিকিৎসার আশা ধিরে ধিরে ম্লান হতে চলেছে ।# 380238
captcha