IQNA

মরক্কোয় ওয়াকফ বিষয়ক চতুর্থ পর্যালোচনা মূলক বৈঠক

13:27 - March 31, 2009
সংবাদ: 1759240
মরক্কোর রাজধানী রাবাতে সেদেশের ওয়াকফ ও ইসলাম বিষয়ক মন্ত্রনালয়ের উদ্যোগে গতকাল থেকে ওয়াকফ বিষয়ক চতুর্থ পর্যালোচনা মূলক বৈঠক শুরু হয়েছে ।
সংবাদ মাধ্যম ‘নাসিজ’ এর বরাত দিয়ে ইরানের কুরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, কূয়েত, সৌদিআরব, মরিতানিয়া, সংযুক্ত আরব আমিরাত ও মিশরের উপস্থিতিতে গতকাল থেকে মিশরের রাজধানী রাবাতে ওয়াকফ বিষয়ক চতুর্থ পর্যালোচনা মূলক বৈঠক শুরু হয়েছে ।মরক্কোর বাদশা ৬ষ্ঠ মোহাম্মদ এর তত্বাবধানে এবং ইসলামী উন্নয়ন ব্যাংক ও মরক্কোর ওয়াকফ বিষয়ক সচিবালয়ের সহযোগিতায় এই বৈঠকের আয়োজন করা হয় । বৈঠকে আরব ও ইসলামী দেশগুলোর কর্মকর্তারা ওয়াকফ বিষয়ে আলোচনা ও মতবিনিময় করবেন । ইসলামী দেশগুলোর উন্নয়ন এবং এই দেশগুলোর মধ্যে ঐক্য গড়ে তুলার ক্ষেত্রে ওয়াকফের ভূমিকাকে আরো শক্তিশালী করাই এই বৈঠকের অন্যতম প্রধান লক্ষ্য। # 381331
captcha