IQNA

কুদস শরীফকে ইহুদিকরণ করার ব্যাপারে ইসলামী সম্মেলন সংস্থার হুঁশিয়ারী

14:23 - March 31, 2009
সংবাদ: 1759267
ইসলামী সম্মেলন সংস্থার মহাসচিব পবিত্র কুদস শরীফকে ইহুদিদের শহরে পরিণত করার ইসরাইলী প্রচেষ্টার বিরুদ্ধে হুশিয়ারী উচ্চারণ করেছেন ।
বার্তাসংস্থা ‘বারনম’ এর বরাত দিয়ে ইরানের কুরআন বিষয়ক সংবাদ সংস্থা ইকনা জানিয়েছে, ইহুদিবাদী ইসরাইল কুদশ শরীফে বসবাসকারী ফিলিস্তিনীদের বাড়ীঘর ধ্বংস করার মাধ্যমে এই শহরের আরব ও ইসলামী সত্ত্বাকে চিরতরে বিনষ্ট করার যে অপপ্রয়াশ চালাচ্ছে ইসলামী সম্মেলন সংস্থার মহাসচিব একমাল উদ্দিন এহসান ওগলু তার বিরুদ্ধে দৃঢ় অবস্থান গ্রহণ করার জন্য ইসলামী দেশগুলোর প্রতি আহবান জানিয়েছেন ।জনাব ওগলু গতকাল কাতারের রাজধানী দোহায় আরব লীগের শীর্ষ সম্মেলনের উদ্বোধনী ভাষণে এই আহবান জানান । ও আই সির মহাসচিব এই ভাষণে তার সাম্প্রতিক ফিলিস্তিন সফর এবং গাজাযুদ্ধের ধ্বংযজ্ঞের কথা উল্লেখ করে বলেন, গাজায় সম্প্রতি ইসরাইল যে মানবতা বিরোধী হামলা চালিয়েছে এবং সেখানে আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ মারনাস্ত্র ব্যবহার করে অসহায় ও নিরপরাধ ফিলিস্তিনীদের নির্মমভাবে হত্যা করেছে তা অস্বীকার করার কোন উপায় নেই । তাই ইসরাইলের এই বর্বর অপরাধযজ্ঞের বিষয়টি আন্তর্জাতিক আদালতের কাছে তুলে ধরা আমাদের দায়িত্ব। তিনি এসময় যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকা পুনর্গঠন করে গাজাবাসীর দুঃখ-দুর্দশা লাঘব করতে দ্রুত ও কার্যকরী পদক্ষেপ নেয়ার জন্য আরব ও ইসলামী দেশগুলোর প্রতি আহবান জানান ।# 381656
captcha