IQNA

আল কুদস মুক্ত করতে আরব লীগের বৈঠকে কঠোর অবস্থান গ্রহণের আহবান

15:46 - April 01, 2009
সংবাদ: 1759450
খ্রিষ্টান-মুসলিম পরিষদ ইসরাইলের বর্বর আগ্রাসনের হাত থেকে আল কুদসকে মুক্ত করার ব্যাপারে কঠোর অবস্থান গ্রহণ করার জন্য আরবলীগের বৈঠকে অংশগ্রহণকারীদের প্রতি আহবান জানিয়েছে
সংবাদ মাধ্যম নাসিজ এর বরাতি দিয়ে ইরানের কুরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, খ্রিষ্টান-মুসলিম পরিষদ কাতারের রাজধানী দোহায় আরব লীগের শীর্ষ বৈঠকে দেয়া এক বিবৃতি আল কুদস মুক্ত করার ব্যাপারে তাদের সমর্থনের কথা ঘোষণা করে বলেছে, ইহুদিবাদী ইসরাইল যেভাবে কুদস শরীফে আগ্রাসী তৎপরতা চালিয়ে যাচ্ছে তাতে এ অঞ্চলের আরব ও ইসলামী সত্বা আজ হুমকির মুখে ।এ অবস্থায় মুসলমানদের পবিত্র স্থান আল কুদসকে ইসরাইলের বর্বর আগ্রাসনের হাত থেকে মুক্ত করতে আরব দেশগুলোকে কোঠোর অবস্থান গ্রহণ করতে হবে। # 381723
captcha