IQNA

স্পেনের ক্যাটলুনিয়া ভ্যারটুয়াল ইউনিভার্সিটি থেকে আরবী ও ইসলামী শিক্ষা বিষয়ক আন্তর্জাতিক সার্টিফিকেট প্রদান করা হবে

15:29 - April 02, 2009
সংবাদ: 1759506
স্পেনের বার্সেলোনা শহরে অবস্থিত ক্যাটলুনিয়া ভ্যারটুয়াল ইউনিভার্সিটি থেকে আরবী ও ইসলামী শিক্ষা বিষয়ে আন্তর্জাতিক সার্টিফিকেট প্রদান করা হবে বলে জানানো হয়েছে
স্পেনের বেসরকারী বিশ্ববিদ্যালয় ‘oumma’ এর বরাত দিয়ে ইরানের কুরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, প্রায় ২৫০ জন বিশিষ্ট ইসলামী বিশেষজ্ঞদের তত্বাবধানে পরিচালিত স্পেনের ক্যাটলুনিয়া ভ্যারটুয়াল ইউনিভার্সিটি থেকে আরবী ও ইসলামী শিক্ষা বিষয়ে আন্তর্জাতিক সার্টিফিকেট প্রদান করা হবে । ইউরোপে যখন আরবী ও ইসলামী শিক্ষা কার্যক্রম স্থবির হয়ে পড়ছিল তখন বিশ্বের বিশিষ্ট ইসলামী বিশেষজ্ঞদের সহযোগিতায় পরিচালিত এই ভ্যারচুয়াল ইউনিভার্সিটির শিক্ষা ব্যবস্থা পাশ্চাত্যসহ গোটা বিশ্বে আরবী ও ইসলামী শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে । # 381527
captcha