সংবাদ মাধ্যম নাসিজ এর বরাত দিয়ে ইরানের কুরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, ফিলিস্তিনের গাজার বিভিন্ন কুরআন ও হাদিস শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালকসহ সেখানকার বিশিষ্ট কুরআন বিশেষজ্ঞ, ইসলামী চিন্তাবিদ ও বুদ্ধিজীবীদের উপস্থিতির মধ্যদিয়ে সোমবার গাজায় স্কুলছাত্রদের পবিত্র কুরআনের হেফজ প্রতিযোগিতায় বিজয়ীদেরকে সংবর্ধনা দেয়া হয়েছে ।
সংবর্ধনা অনুষ্ঠানে গাজার শিক্ষা বিষয়ক কর্মকর্তা নাহী শেত্তাত বলেন, পবিত্র কুরআনের সাথে পরিচিত হওয়া এবং কুরআন বিষয়ক কার্যক্রমের সাথে যুক্ত থাকা হলো উত্তম এবাদত এবং মহান আল্লাহর নিকটবর্তী হওয়ার সবচেয়ে উত্তম পন্থা ।তিনি আরো বলেন, যারা এই পবিত্র কুরআন শিক্ষা ও কুরআন বিষয়ক কার্যক্রমের সাথে জড়িত তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে রয়েছে অনেক অনেক পুরস্কার ।# 381680