IQNA

আন্তর্জাতিক পুরস্কার পেলেন বুশের প্রতি জুতা নিক্ষেপকারী মুন্তাজের আল জাইদি

11:45 - April 05, 2009
সংবাদ: 1760406
সাবেক মার্কিন প্রেসিডেন্ট বুশের প্রতি জুতা নিক্ষেপকারী ইরাকী সাংবাদিক মুন্তাজের আল জাইদিকে আন্তর্জাতিক ব্যাঙ্গ ও কার্টূন শিল্প উৎসবের পক্ষ থেকে সাহসী সাংবাদিকের পুরস্কার দেয়া হয়েছে ।
কাতারের দৈনিক আল শার্গের বরাত দিয়ে ইরানের কুরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, কিউবার রাজধানী হাভানায় অনুষ্ঠিত ১৩ তম আন্তর্জাতিক ব্যাঙ্গ ও কার্টূন শিল্প উৎসব ইরাকী সাংবাদিক মুন্তাজের আল জাইদিকে সাহসী সাংবাদিকের পুরস্কারে ভূষিত করেছে । নিজ দেশের সার্বভৌমত্ব ও জাতির সম্মান রক্ষায় সাহসিকতা প্রদর্শনের জন্য জনাব জাইদীকে এই বিশেষ পুরস্কার প্রদান করা হয় । প্রতি দু-বছর অন্তর এই আন্তর্জাতিক উৎসব অনুষ্ঠিত হয়ে থাকে । মুন্তাজের আল জাইদি গত বছরের ৩০ ডিসেম্বর ইরাকে এক সংবাদ সম্মেলনে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডাবলিও বুশকে লক্ষ্য করে দুবার জুতা নিক্ষেপ করে বুশের যুদ্ধংদেহী নীতির বিরুদ্ধে তার ক্ষোভের বহি:প্রকাশ ঘটান । বর্তমানে জাইদি চার মাস আগের ঐ ঘটনার দায়ে তিন বছরের কারাদন্ড ভোগ করছেন। # 382556
captcha