কূয়েতের সংবাদ সংস্থা `Kuna' এর বরাত দিয়ে ইরানের কুরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, ইসলামী শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংগঠন আইসিস্কোসহ ইসলামী সম্মেলন সংস্থার ৫৭ টি সদস্যদেশ ও এই সংস্থার বিভিন্ন অঙ্গ-সংগঠনে র প্রতিনিধিদের উপস্থিতির মধ্যেদিয়ে শনিবার থেকে ও আই সির সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনীতি বিষয়ক সমিতির ৩ দিন ব্যাপী বৈঠক শুরু হয়েছে ।বৈঠকে আইসিস্কো ইসলামী শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ে তাদের কার্যক্রম সম্পর্কে বিশেষ প্রতিবেদন প্রকাশ করবে বলে জানানো হয়েছে ।এছাড়া এই বৈঠকে ইসলামী সম্মেলন সংস্থার পরিবেশ ও শিশু বিষয়ক মন্ত্রীদের বৈঠকের ফলাফল নিয়ে পর্যালোচনা করার পাশাপাশি সুমালিয়া, আফগানিস্তান, ইরাক ও ফিলিস্তিনের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থার সাথে আইসিস্কোর সংস্কৃতি ও সভ্যতাগুলোর মধ্যে সংলাপ প্রক্রিয়াকে আরো জোরদার করার বিষয় নিয়ে আলোচনা করা হবে ।# 382510