IQNA

ফ্রান্সে ‘ইসলাম ও এজতেহাদ’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন

15:21 - April 06, 2009
সংবাদ: 1761092
ফ্রান্সের রাজধানী প্যারিসে ইসলামী শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংগঠন আইসিস্কোর সহযোগিতায় আগামী ১০ এপ্রিল ‘ইসলাম ও এজতেহাদ’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে ।
‘Saphirnews’ এর বরাত দিয়ে ইরানের কুরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, বিশ্বের বিভিন্ন দেশের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অংশগ্রহণের মধ্য দিয়ে আগামী ১০ এপ্রিল ফ্রান্সের রাজধানী প্যারিসে ‘ইসলাম ও এজতেহাদ’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে ।এই সম্মেলন উপলক্ষ্যে আসিস্কোর মহাসচিব, প্যারিস বিশ্ববিদ্যালয়ের দুজন শিক্ষক ও ‘ইসলাম এবং পাশ্চাত্যপন্থী ও বিপ্লবীদের মাঝে আগামী দিনের আদর্শ’ শীর্ষক বইয়ের লেখককে নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে । সম্মেলনে সৌদিআরব, মিশর, সংযুক্ত আরব আমিরাত, ফ্রান্স, লেবানন, মরক্কো, ও সুদানের প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন বলে জানানো হয়েছে । # 382420
captcha