IQNA

কূয়েতের উদ্যোগে বেলজিয়ামে পবিত্র কুরআন প্রতিযোগিতা

15:54 - April 06, 2009
সংবাদ: 1761140
বেলজিয়ামে নিযুক্ত কূয়েতের দূতাবাসের পক্ষ থেকে আগামী ১৯ মে ব্রাসেলস এ ‘সাবাহ আহমাদ আল জাবের আল সাবাহ ’ শীর্ষক পবিত্র কুরআনের হেফজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ।
সংবাদ মাধ্যম `নাসিজ' এর বরাত দিয়ে ইরানের কুরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, বেলজিয়ামে নিযুক্ত কূয়েতের রাষ্ট্রদূত ঘোষণা করেছেন, কূয়েত সরকার ও বেলজিয়ামের ইসলামী ও সাংস্কৃতিক কেন্দ্র ‘ব্রাসেলস মসজিদের’ সহায়তায় এই মসজিদ কমপ্লেক্সে আগামী ১২ মে পবিত্র কুরআনের হেফজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ।বেলজিয়ামের সংখ্যালঘু মুসলমানদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সুসম্পর্ক গড়ে তুলার লক্ষ্যেই এই কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে বলে জানানো হয়েছে । বেলজিয়ামে অবস্থিত কূয়েতের দূতাবাস এ পর্যন্ত বহুবার বিভিন্ন ধর্মীয় দিবস উপলক্ষ্যে বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করেছে।এই প্রতিযোগিতা অনুষ্ঠানের এক সপ্তাহ পর বিশেষ আনুষ্ঠানের আয়োজনের মধ্যদিয়ে প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করা হবে। প্রতিযোগিতায় বিজয়ীদেরকে বিশেষভাবে পুরস্কৃত করা ছাড়াও এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকলকেই মূল্যবান উপহার দেয়া হবে বলে জানানো হয়েছে ।# 382426
captcha