‘Clicanoo’ এর বরাত দিয়ে ইরানের কুরআন বিষয়ক সংবাদ সংস্থা ইকনা জানিয়েছে, বিশ্বে যখন চরম অর্থনৈতিক সংকট বিরাজ করছে তখন বিশ্ব অর্থনৈতিক অঙ্গনে ইসলামী অর্থনীতি তুলনামূলক ভালো অবস্থানে থাকায় বিশ্বের আন্তর্জাতিক সংগঠনগুলোর অধিকাংশ উচ্চ পদস্থ কর্মকর্তা বিশেষ করে বিশ্বের ক্যাথোলিক খ্রিষ্টানদের ধর্মগুরো পোপ ষোড়শ বেনিডিক্ট গণমাধ্যমগুলোকে ইসলামী অর্থনীতির দিকে দৃষ্টি দেয়ার আহবান জানিয়েছে । একইভাবে জাতিসংঘের বিশ্ব অর্থনীতি ও অর্থনৈতিক ব্যবস্থাপনা বিষয়ক বিশেষজ্ঞ কমিশনের প্রধান এবং অর্থনীতিতে ২০০১ সালের নোবেল বিজয়ী জুসেফ ষ্টিগলিট্স বর্তমান বিশ্ব অর্থনৈতিক সংকট মোকাবেলায় ইসলামী অর্থনীতির গুরুত্ব তুলে ধরে বলেন, বর্তমান বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থাপনা পদ্ধতিতে একটি মৌলিক পরিবর্তন আনা প্রয়োজন যাতে পশ্চিমা বিশ্ব এই সংকট কাটিয়ে উঠতে পারে । আর এই সংকট নিরসনের ক্ষেত্রে ইসলামী অর্থনীতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে । কারণ ইসলামী অর্থনীতি দিন দিন উন্নয়ন ও অগ্রগতির পথে অগ্রসর হচ্ছে ।# 383544